খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (০৮ মে) বিকেলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন। তবে বিদেশ পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, আইন মন্ত্রণালয় আমাদের কাছে পাঠালে আমরা দেখবো।

এর আগে সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে শনিবারের (৮ মে) মধ্যে মতামত জানিয়ে দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আনিসুল হক বলেন, আজকেই (৮ মে) মতামত জানিয়ে রোববার (৯ মে) সকালে ফাইল পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

এর আগে বেগম জিয়াকে বিদেশ নিতে গত বুধবার (৬ মে) রাত আটটায় আবেদন করে তার পরিবার। তবে এখনও সরকারের গ্রিন সিগনাল মেলেনি।

এদিকে শনিবার (৮ মে) সকালে এভারকেয়ার হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অক্সিজেন অবস্থা ভালো আছে। আজ (৮ মে) কোনো সমস্যা নেই। আগের চেয়ে তিনি ভালো আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *