খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত ৩

খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জজ মিয়া (৩৫) আল আমিন (৩৫) ও মো. মেহেদী হাসান (২৮)।

নিহত আল আমিন থাকতেন দক্ষিণ মুগদা এলাকায়। জজ মিয়াও থাকতেন একই এলাকায়। আর মেহেদী হাসানের বাসা মুগদা মেডিক্যালের পাশে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্র কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *