খুলনায় প্রথম ফায়ার হাইড্রেন্ট স্থাপন

খুলনায় প্রথম ফায়ার হাইড্রেন্ট স্থাপন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনায় সরকারিভাবে স্থাপন করা হলো মহানগরীর প্রথম ফায়ার হাইড্রেন্ট। খুলানার হোটেল সিটি ইনের পাশে এ ফায়ার হাইড্রেন্টি স্থাপন করা হয়। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে নগরীর প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে মেয়র বলেন, খুলনার গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যায়ক্রমে আরও ৫০টি ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, আধুনিক খুলনা নগরী গড়তে ফায়ার হাইড্রেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অধিকাংশ পুকুর ভরাটের কারণে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসকে অনেক দূর থেকে পানি আনতে হয়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। ফায়ার হাইড্রেন্টের মাধ্যমে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে দ্রুত পানি সরবরাহ করা সম্ভব হবে। একই সাথে নগরীর পুকুরগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

হোটেল সিটি ইনের (অগ্নি ও নিরাপত্তা ব্যবস্থাপনা) উপদেষ্টা মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বাবুল চক্রবর্তী।

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম হাবিবের সঞ্চালনায় এতে স্বাগত জানান হোটেল সিটি ইনের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *