খুলনায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে গুলি, নিহত ২

খুলনায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে গুলি, নিহত ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পূর্ব শত্রুতার জের ধরে খুলনায় প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতরা হলেন-নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম শেখ (৬০) ও গোলাম রসুল শেখ (৩০)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মশিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন খান জাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে এ হামলা চালায় প্রতিপক্ষরা। পরে গুলিতে হতাহতের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে যেতে পারেনি পুলিশ। এছাড়া হামলাকারীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *