খুলনা বিভাগে আরও ২৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে আরও ২৩ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। শুক্রবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে খুলনায় পাঁচজন, কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজন, বাগেরহাটে একজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে দুই জন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন ও মেহেরপুরে একজন মারা গেছেন।

বিভাগের ১০টি জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১১৭ জন। এর মধ্যে ৯৩৯ জন মারা গেছেন। এর আগে ২০২০ সালের বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় বিভাগে প্রথম রোগী শনাক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *