গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দৃশ্যমান: কাদের

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দৃশ্যমান: কাদের

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দৃশ্যমান: কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়া ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়নে দৃশ্যমান সফলতা অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। বুধবার সকালে সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পষ্ট করেছে। বাংলাদেশ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল, অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে।

বাংলাদেশ করোনা ভাইরাসের মতো বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশ্বে অনুকরণীয় রাষ্ট্রের মর্যাদা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার প্রজ্ঞা, দৃঢ়তা, সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠা বিশ্বনন্দিত। একসময়ে তলাবিহীন ঝুঁড়ির বাংলাদেশ বিশ্বের বিস্ময়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ফিরে পেয়েছে ঐতিহ্য।

তিনি জানান, পাট রফতানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম। ইলিশে প্রথম, তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয়, অন্যান্য ক্ষেত্রসহ চাল উৎপাদনে চতুর্থ স্থানে রয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের, প্রতিবেশি দেশের সঙ্গে অতীতের অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে নির্মিত হয়েছে সম্পর্কের নতুন সেতুবন্ধ। সমাধান হয়েছে দীর্ঘদিনের ছিটমহল বিনিময় কার্যক্রম।

তিনি বলেন, শেখ হাসিনার হাত ধরেই মেট্রোরেল, কর্ণফুলী টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণাধীন। স্বপ্নের পদ্মাসেতু এখন দৃশ্যমান।

উন্নয়নে প্রতিহিংসা থাকবে না। উন্নয়ন প্রবাহমান জলধারার মতো দাবি করে ওবায়দুল কাদের বলেন, যতক্ষণ শেখ হাসিনা আছেন জনমানুষের পাশে, ততক্ষণ কোনো অপশক্তিই দেশকে পিছিয়ে দিতে পারবে না।

সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ওবায়দুল কাদেরের ছোট ভাই ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা কাদেরের বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়। কোনো বিশেষ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের শৃঙ্খলা ভাঙার অভিযোগে যে কোনো সিদ্ধান্ত দলীয় সভাপতি নিতে পারবেন। তিনি বলেন, শেখ হাসিনার উর্ধ্বে কেউ নয়। দল করলে সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্যান্য নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *