গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক শনিবার

গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক শনিবার

পাথেয় রিপোরট : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন আজ শনিবার (১২ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন।

রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে করবেন কামাল হোসেন। বৈঠক শেষে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে করবেন কামাল হোসেন। গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে গত ৫ জানুয়ারি (শনিবার) দিনব্যাপী রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা হয়। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে বক্তেব্য রাখেন ড. কামাল হোসেন। তবে ওই সভায় দলের নির্বাচিত দুই সদস্য সুলতান মো. মনসুর ও মোকাব্বির খান শপথ নেবেন কি-না সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *