পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কট্টর ইহুদিবাদী দেশ ইসরায়েল রাতভর বিমান হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে গাজা উপত্যকায় এ ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের রকেট হামলার পর এ হামলা চালানো হয়েছে বলে দাবী করে ইসরায়েল সেনাবাহিনী। তবে কোনো পক্ষের হতাহতের খবর জানা যায়নি।
ইসরায়েল সেনাবাহিনী জানায়, ফিলিস্তিনের যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ করে। ইসরায়েল ক্ষেপানাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় একটি বাধাপ্রাপ্ত হয়। আরেকটি উম্মুক্ত প্রাঙ্গণে নিক্ষিপ্ত হয়।
ইসরায়েল সেনাবাহিনী এক টুইট বার্তায় জানায়, ‘ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে নিক্ষিপ্ত দুটি রকেটের জবাবে আমাদের বিমান বাহিনী গাজায় অবস্থিত হামাসের সেনা ক্যাম্পে হামলা চালায়। ইসরায়েলের সাধারণ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি হামাস বহন করবে।’
গাজা উপত্যাকার সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে স্থানীয়দের সতর্ক করতে সাইরেন ধ্বনি দিতে শোনা যায়।
উল্লেখ্য, ২০০৭ সালে অন্যান্য দলের সঙ্গে হামাস ফিলিস্তিন শাসনে যাওয়ার পর থেকে ইসরায়েলের মধ্যে তিনটি যুদ্ধ ও অনেক সংঘর্ষের ঘটনা ঘটে।
/এএ


