গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কয়েক দিন আগে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ছোড়া রকেট হামলার প্রতিক্রিয়ায় এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ১৩ ফেব্রুয়ারি, সোমবার ভোরে গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। খবর আল জাজিরা।

তবে বিমান হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে কথিত রকেট নিক্ষেপণের বিষয়ে ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনও কিছু জানা যায়নি।

হামলার পর ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ‘সন্ত্রাসী সংগঠন হামাসের রকেট তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল সম্বলিত একটি ভূগর্ভস্থ কারখানায়’ আঘাত করেছে তারা।

‘শনিবার গাজা থেকে ইসরায়েলে রকেট ছোড়ার প্রতিক্রিয়ায়’ এই হামলা চালানো হয়েছে বলে জানান তেল আবিরের সেনাবাহিনী।

এদিকে ফিলিস্তিনিতে অবস্থানরত রেড ক্রিসেন্ট জানিয়েছে, আজ ভোরে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে একজন নিহত হয়েছেন। যা গত কয়েক বছর ধরে চলা সহিংসতার একটি নিয়মিত দৃশ্য।

তবে নাবলুসে অভিযানের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। এই অঞ্চলে কয়েক বছর ধরে চলমান সহিংসতার সবচেয়ে মারাত্মক সময়ের মধ্যে এই অভিযান চালানো হলো।

চলতি বছর ইসরায়েলি বাহিনীর হাতে এ পর্যন্ত অন্তত ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এ সময় ১০ জন ইসরায়েলিও নিহত হয়েছেন।

গেল রোববার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে আরব ও ইসলামিক দেশগুলোর কয়েক ডজন নেতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন। সম্প্রতি ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বাড়ায় তাদের মধ্যে আঞ্চলিক শান্তি আরও খারাপের দিকে যাচ্ছে।

এদিকে ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা মারাত্মক হামলার সম্মুখীন হচ্ছে। বিশ্ব নেতাদের ইসরায়েলের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরব লীগের বৈঠকে তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনির জনগণকে সুরক্ষায় কাজ করতে হবে। সেই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে একতরফা পদক্ষেপ নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *