গুম-হত্যার শিকার পরিবারগুলোকে ঈদ উপহার দেবে বিএনপি

গুম-হত্যার শিকার পরিবারগুলোকে ঈদ উপহার দেবে বিএনপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে নিহত, গুম ও নির্যাতিত পরিবারের জন্য ঈদ উপহার বিতরণ করবে বিএনপি।

শনিবার (২৫ এপ্রিল) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সূচনা করা হবে।

ওইদিন দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় আরো উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রুহুল কবির রিজভী বলেন, বৈশ্বিক মহামারী প্রাণঘাতী কোভিড-১৯ মোকাবিলায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। এমন কঠিন সময়ের মধ্যেও পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এই বছরও সমগ্র বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ-২০২০ কর্মসূচি উদ্বোধন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *