গোপনে হজ করেন কারা, কী রহস্য?

গোপনে হজ করেন কারা, কী রহস্য?

পাথেয় ডেস্ক: ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় আচার হজ পরিপালন। প্রতিবছর পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান মক্কায় হজব্রত পালন করতে মক্কায় আসেন।

কিন্তু ‘আহমদিয়া মুসলিম’ সম্প্রদায়ের অনুসারীরা নিজেদের মুসলিম হিসেবে দাবি করলেও মুসলিম পণ্ডিতরা তাদের মুসলিম হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে তাদের জন্য হজ করার বৈধতা নেই।

‘আহমদিয়া মুসলিম’ সম্প্রদায়ের অনুসারীদের সৌদি আরবে প্রবেশও নিষিদ্ধ। তাদের কেউ সৌদি আরবে গেলে আটক বা দেশে ফেরত পাঠানো হতে পারে। কিন্তু তাদের অনেকেই হজ পালন করার জন্য গোপনে সৌদি আরব যান।

গোপনে সৌদি আরব গিয়ে হজ পালন করেছেন এমন একজনের সঙ্গে কথা বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা।

বিবিসি বাংলাকে তিনি বলেন, অনেক ঝুঁকি ছিল। কিন্তু যখন আপনি যাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তখন আপনিও আল্লাহর সহায়তা পাবেন কারণ তিনি জানেন আমি একজন মুসলিম। তাই আল্লাহর সমর্থন আমি পাব।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *