গোমূত্র খেয়ে ভারতের এক যুবক অসুস্থ

গোমূত্র খেয়ে ভারতের এক যুবক অসুস্থ

গোমূত্র খেয়ে ভারতের এক যুবক অসুস্থ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: মুসলিম রীতিতে গরুর গোমূত্র খাওয়া ও ব্যবহার করা সম্পূর্ণ হারাম। কিন্তু ভারতের হিন্দু পুরোহিত ও গবেষকরা বলছিলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস রুখতে গরুর গোমূত্র খেলেই সেরে যাবে। কিন্তু গরুর গোমূত্র খেয়ে এবার ভারতে এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যখন সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস এবং এটিকে রুখতে রাত-দিন নিরলস গবেষণা করে যাচ্ছেন গবেষকরা, তখন কেবল গোমূত্র পান করেই এই ভাইরাসকে প্রতিরোধ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় এক যুবক।

করোনা-আতঙ্কে ‘গোমূত্র’ খেয়ে গলা ও বুকে আরও ব্যথা বেড়ে যাওয়ায় ভারতের ঝাড়গ্রামের শিবু গরাইয়ের ঠাঁই হয়েছে জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে। মেডিসিন ওয়ার্ডে জায়গা না পেয়ে মেঝেতে শুয়েই চিকিৎসা নিচ্ছেন তিনি।

নিজের ভুল বুঝতে পেরে শিবু জানিয়েছেন, খুব ভুল করেছি। করোনা ঠেকাতে আমার মতো আর কেউ যেন গোমূত্র পান না করেন।

ঝাড়গ্রাম শহরের চার নম্বর ওয়ার্ডের জামদা এলাকায় থাকেন শিবু। বাড়িতেই কাপড়ের দোকান রয়েছে তার। স্ত্রী, দুই ছেলে নিয়ে সংসার। কয়েক দিন আগে বন্ধুদের সঙ্গে মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন তিনি। ফেরার সময়ে সেখান থেকে ১৮০ টাকা দিয়ে কিনে আনেন গোমূত্রের শিশি। তাতে লেখা ‘গো-আরক’।

৪২ বছর বয়সী শিবু জানান, বিক্রেতা জানিয়েছিলেন এক থেকে দুই ছিপি ওই ‘গো-আরক’ নিয়মিত খেলে শরীরের রক্ত দোষ কাটে। করোনাসহ নানা রকম শারীরিক ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। করোনা-ভয় কাটাতে বিশ্বাস করেই মঙ্গলবার সন্ধ্যায় এক ছিপি গোমূত্রের আরক খেয়েছিলেন শিবু। তারপরেই শরীরে নানা অস্বস্তি শুরু হয়। গলা ও বুক জ্বলতে থাকে। শিবুর স্বজনরা নিয়ে যান ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে। শারীরিক অবস্থা দেখে শিবুকে ভর্তি করে নেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবুর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে। এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *