গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তির দাবি জানালেন চরমোনাই পীর

গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তির দাবি জানালেন চরমোনাই পীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আলেম-ওলামাদের অযথা হয়রানি করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বুধবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

চরমোনাই পীর বলেন, আমরা জানতে পেরেছি ইতোমধ্যে অনেক নিরীহ নিরাপরাধ আলেম-ওলামাদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে।

তারাবীহ নামাজের পর মসজিদের সামনে থেকে অনেক আলেমকে গ্রেফতার করা হয়েছে। মসজিদের ইমাম, খতীব এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন জেলা ও থানা নেতৃবৃন্দকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুফতী রেজাউল করীম। এবং অবিলম্বে গ্রেফতারকৃত ওলামায়ে কেরামের মুক্তির দাবি জানান চরমোনাই পীর ।

তিনি বলেন, রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির মাহে রমজান। রমজানে সিয়াম সাধনা করে মহান রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য।

স্বাস্থ্যবিধি মেনে যে সকল মুসল্লি মসজিদে যাবেন তাদের সাথে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।রোজাদার মুসল্লিদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং অসম্মান না করতে প্রশাসনের প্রতি দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *