ঘন কুয়াশায় পদ্মার মাঝখানে আটকে পড়েছে ৬ ফেরি

ঘন কুয়াশায় পদ্মার মাঝখানে আটকে পড়েছে ৬ ফেরি

ঘন কুয়াশায় পদ্মার মাঝখানে আটকে পড়েছে ৬ ফেরি

মাদারীপুর প্রতিনিধি :: কুয়াশাচ্ছন্ন আঁধারে ছেয়ে পদ্মাও। মাঝ পদ্মায় আটকা পড়েছে ছয় ফেরি। ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় আটকা পড়েছে ছয়টি ফেরি। বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচলও।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে দিক-নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে দুই শতাধিক পরিবহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তীব্র শীতে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *