ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে বাঁচতে বাস্তব পদক্ষেপ নিন

ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে বাঁচতে বাস্তব পদক্ষেপ নিন

ধেয়ে আসছে আমপান

ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে বাঁচতে
বাস্তব পদক্ষেপ নিন

মাসউদুল কাদির :: করোনাকালে বৈশাখ কেমন যাবে এই নিয়ে গবেষণার শেষ নেই। ইতোমধ্যেই বেশ কয়েকজন কৃষক ধান কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন বজ্রপাতে, বজ্রাঘাতে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপ থেকেই অনুধাবন করা যাচ্ছিলো একটা কিছু আসছে। ঠিকই এটি খুব দ্রুত সময়ের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘আম্পান’ নামে। সময় চলে গেলে বুদ্ধি করে লাভ নেই। প্রয়োজনীয় সবধরনের প্রস্তুতিমূলক পদক্ষেপ এখনই গ্রহণ করতে হবে।

অবশ্য সম্ভাব্য ক্ষতি এড়াতে সব রকমের প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল বলেছেন, আমরা সব রকমের প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যেই শনিবার জেলা প্রশাসকদের সঙ্গে মিটিং করেছি।উপকূলীয় জেলা পর্যায়ে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেছেন, গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড়টি উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে। পরিস্থিতি দেখে সংকেত আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড ‘আম্পান’ এর অর্থ হচ্ছে আকাশ। ঘূর্ণিঝড়সহ যেকোনো দুর্যোগে স্থায়ী কার্যাদেশ (এসওডি) অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সতর্ক থাকতে হবে যারা সাগরে কাজ করেন। মাছ ধরেন। বিপদের সময়ে ঘরে থাকাই সবচেয় বুদ্ধিমানের কাজ। একজন কাজের মানুষ আমরা হারালে দেশে এতিমের সংখ্যা বাড়বে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল এবং গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য বিপদ, সতর্ক সংকেত ও মোকাবিলার প্রস্তুতির ক্ষেত্রে কোনো ঘাটতি বা সমস্যা যাতে না থাকে। বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে, সতর্কতা অবলম্বন করে করোনাকালের এই ভয়াবহ ঘূর্ণিঝড় আমপানকে মোকাবেলা করতে হবে। একটা বিরাট সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। বাংলাদেশেও সবধরনের যানবাহন বন্ধ। বন্ধ আছে জনজীবন। এ মুহূর্তে আমপান খুবই বিপজ্জনক। আল্লাহর দরবারে যেমন প্রার্থনা বাড়াতে হবে তেমনি প্রয়োজনীয় সব পদক্ষেপও গ্রহণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *