চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

পাথেয় রিপোর্ট : চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । একাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা নির্বাচন করা হয়। এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা ও তিন স্বতন্ত্র প্রার্থী শপথ গ্রহণ করেন।

আওয়ামী লীগের সাংসদরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। শপথের পর সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর নাম সংসদীয় নেতা হিসেবে প্রস্তাব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সমর্থন জানান দলের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু।

বৈঠকে টানা তৃতীয়বার এবং সংসদ নেতা হিসাবে চতুর্থবার নির্বাচিত হন শেখ হাসিনা। ২০০৯ সালে নবম সংসদ এবং ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালে সপ্তম সংসদেরও সংসদ নেতা ছিলেন তিনি।

এ বিষয়ে সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, আমরা সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফের সংসদ নেতা নির্বাচিত করেছি। নিয়মানুযায়ী এমপিদের গেজেট হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতির কাছে মন্ত্রিসভা গঠনের অনুমতি চাইবেন। রাষ্ট্রপতি অনুমতি দিলে তিনি মন্ত্রিসভা গঠন করবেন।

মন্ত্রীসভা চূড়ান্ত হলে বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন তিনি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। এজন্য আজই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন একাদশ সংসদের সংসদ নেতা শেখ হাসিনা।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৭টি আসনে এককভাবে জয়লাভ করেছে আওয়ামী লীগ। এমনকি মহাজোটের শরিকদের জয়লাভ করা আসনসহ আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি। ১৯৯৬ সালে সপ্তম সংসদে শেখ হাসিনা প্রথম সংসদ নেতা নির্বাচিত হন। পরে ২০০৯ সালে নবম সংসদ এবং ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলে শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *