চলে গেলেন আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া

চলে গেলেন আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া

নিজস্ব প্রতিবেদক ● প্রবীণ মুহাদ্দিস, প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) যুগ্মমহাসচিব আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া শনিবার সকালে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গত কিছুদিন আগে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে মগবাজারের নিউরোলজী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আবারও হার্টস্ট্রোক করলে অবস্থার আরও অবনতি ঘটে।

দেশের এ শীর্ষস্থানীয় মেধাবী আলেম ‘আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, ইসলামি অর্থনীতির আধুনিক রূপায়নসহ অনকেগুলো গবেষণাগ্রন্থ রচনা করে গেছেন।

আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া’র লিখিত ‘দেওবন্দের ইতিহাস ঐতিহ্য ও অবদান’ কওমি মাদরাসা সিলেবাসের গুরুত্বপূর্ণ পাঠ্য।

তিনি বেফাক প্রকাশিত একাধিক গ্রন্থ ও সিলেবাসে পাঠ্য বইয়ের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।

রবিবার ময়মনসিংহের নিজ বাড়িতে জানাযার পর সেখানেই তাকে দাফন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *