চলে গেলেন মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন

চলে গেলেন মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন

নিজস্ব প্রতিবেদক ● একাত্তরে সুন্দরবন অঞ্চলে মুক্তিবাহিনীর নেতৃত্ব দেয়া অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদ মারা গেছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ মুক্তিযোদ্ধার মৃত্যু হয় বলে তার ভাগ্নে শাহানুর রহমান শামীম জানান। শামীম বলেন, প্রায় দুই বছর ধরে তার মামা লিভার সিরোসিসে ভুগছিলেন। প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়তেন।

সর্বশেষ গত ১ জুলাই অসুস্থ হওয়ার পর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল।

৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করা জিয়াউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধকালীন জেড ফোর্সের অধীন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন। ১৯৮৯-৯১ সালে তিনি পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মেজর জিয়াউদ্দিন আহমেদ মেজর জিয়াউদ্দিন আহমেদ একাত্তরে সুন্দরবন অঞ্চলকে শত্রুমুক্ত রাখতে নেতৃত্ব দেয়া এই মুক্তিযোদ্ধা পরে সুন্দরবন বাঁচাও নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। স্থানীয়ভাবে তাকে ডাকা হতো সুন্দরবনের মুকুটহীন স¤্রাট নামে।

মৎস্যজীবীদের সংগঠন দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান জিয়াউদ্দিন সুন্দরবন এলাকায় ডাকাত নির্মূল অভিযানেও সক্রিয় ছিলেন। ২০১৩ সালে বনদস্যুদের গুলিতে তিনি আহতও হয়েছিলেন। মুক্তিযুদ্ধকালীন সুন্দরবনের বিভিন্ন ঘটনা নিয়ে তিনি ‘মুক্তিযুদ্ধে সুন্দরবন নামে একটি বইও লিখেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *