চলে গেলেন মুফতী নুরুল্লাহ তনয় মুফতী কেফায়েতুল্লাহ

চলে গেলেন মুফতী নুরুল্লাহ তনয় মুফতী কেফায়েতুল্লাহ

শাইখুল ইসলাম আদর্শের প্রতীক কেফায়েতুল্লাহ আর নেই

চলে গেলেন মুফতী নুরুল্লাহ তনয় মুফতী কেফায়েতুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলে গেলেন জামিয়া মাদানিয়া পন্থশালা (পান্থশালা মদনী কমপ্লেক্স) মাদরাসার প্রিন্সিপাল, নরসিংদীর প্রখ্যাত আলেমেদ্বীন ব্রাহ্মণবাড়িয়ার মুফতিয়ে আজম আল্লামা মুফতী নুরুল্লাহ রহ. এর বড় সাহেবজাদা ও বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি মুফতী কেফায়েতুল্লাহ।

১০ জুন বুধবার রাত ১০.৩০মি. ব্রাহ্মণবাড়িয়ার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আরও উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার দিকে যাত্রা করলে তখনই তিনি ইহজগত ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি ছিলেন একজন বিজ্ঞ আলেম ও ইসলামী আন্দোলন সংগ্রামের সম্মুখযোদ্ধা। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে ইসলামী কর্মতৎপরতায় তিনি ছিলেন অকুতোভয় বলিষ্ঠ কণ্ঠস্বর। ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি, ফখরে বাঙাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির প্রিয় শাগরিদ, জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সুনামধন্য মুহতামিম মুফতী নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা হিসেবে মুফতী কেফায়েতুল্লাহ রহ. ছিলেন তুমুল জনপ্রিয়।আর নিজের ইলম, আমল, বিনয়ী আচরণের দরুণ তিনি গড়ে তুলেছিলেন ইসলামী তাহজীব তামাদ্দুনের সুন্দর আঙ্গিনা।

মৃত্যুকালে স্ত্রী, পাঁচ ছেলে এবং অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন  তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *