‘চাঁদাবাজ নেতানেত্রীদের গ্রেফতার করলে দেশে টাকার অভাব হবে না’

‘চাঁদাবাজ নেতানেত্রীদের গ্রেফতার করলে দেশে টাকার অভাব হবে না’

পাথেয় রিপোর্ট : চাঁদাবাজ নেতানেত্রীদের গ্রেফতার করলে দেশে টাকার অভাব হবে না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের গ্রেফতারের মধ্য দিয়ে সরকার দলীয় নেতাকর্মীদের আসল রূপ বের হতে শুরু করেছে। এ ধরণের চরিত্রহীন নেতানেত্রীদের দ্বারা দেশে চরিত্রবান সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়।

তিনি বলেন, জনগণের উপর ভ্যাট, ট্যাক্স বৃদ্ধি না করে চাঁদাবাজ নেতানেত্রীদের গ্রেফতার করলে দেশে টাকার অভাব হবে না এবং জনগণকেও কষ্ট দিতে হবে না। সরকার দলীয় নেতানেত্রীরা দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত। তিনি বলেন, চরিত্রহীন নেতানেত্রীদের আনুগত্য পরিহার করে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিকনেতা আলহাজ্ব আব্দুর রহমান, হাফেজ ছিদ্দিকুর রহমান, শহিদুল ইসলাম কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব শামীম খান, আব্দুল মোতালেব চাঁদপুরি, মুহাম্মদ জহিরুল ইসলাম, মুহা. বশির উদ্দিন ভূঁইয়া, মাওলানা গোলাম কিবরিয়া, আলহাজ্ব জাহাঙ্গীর আলম প্রমূখ।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, শ্রমিক আন্দোলন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ফলে বরিশালে অটোবাইক, গাজীপুরে গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিকসহ সর্বস্তরের শ্রমিকরা তাদের অধিকার ফিরে পেতে শুরু করেছে। বস্তুবাদী রাজনীতির ধারক-বাহকরা শ্রমিকদের ব্যবহার করে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। কাজেই তারা ভোগী, ত্যাগী নয়। ইসলামী শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা কখনো ভোগের মানসিকতা লালন করে না, বরং ত্যাগ স্বীকার করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে হারুন অর রশিদ বলেন, গার্মেন্টস শ্রমিক আন্দোলন গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। যে কোন গার্মেন্টসে সমস্যার কথা জানতে পারলে আমরা ছুটে গিয়ে মালিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা কের যাচ্ছে। মোটকথা মালিক শ্রমিকদের মাঝে সেতুবন্ধনে গার্মেন্টস শ্রমিক আন্দোলন কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *