চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকস্থলীর সমস্যা নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। তার সঙ্গে গেছেন স্ত্রী আফরোজা আব্বাস ও তার ছেলে।

এর আগে গত ১৭ মে সকালে অসুস্থ হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন । পেটের পীড়ায় অসুস্থ হয়ে হাসপাতালের গ্যাস্ট্রোলিভার বিভাগের অধীনে ভর্তি হন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *