চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন অ্যালিসন ও হাসুকু

চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন অ্যালিসন ও হাসুকু

পাথেয় টোয়েন্টিফোর : ২০১৮ সালের নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে। বছরের প্রথম নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে সোমবার। প্রথম নোবেল পুরস্কারটি ছিল চিকিৎসা বিজ্ঞানে।ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদানের জন্য চিকিৎসা শাস্ত্রে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন গবেষক জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হোনজো। সোমবার (১ অক্টোবর) সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে বিজয়ীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।

নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্য এই দুই চিকিৎসা বিজ্ঞানী যৌথভাবে নোবেল পেয়েছেন। সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন মার্কিন বিজ্ঞানী। তারা হলেন, জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়ং। কোষ কীভাবে সময়ের হিসাব করে সেই পদ্ধতি আবিষ্কারের জন্য তাদের পুরস্কার দেওয়া হয়।

অ্যালিসন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের অধ্যাপক। আর হোনজো ১৯৮৪ সাল থেকে জাপানের কিয়োটো ইউনিভার্সিটির অধ্যাপক। উভয় বিজ্ঞানীই গবেষণা করেছেন টি-সেলের প্রোটিন নিয়ে যা কার্যকরভাবে টিউমার কোষকে আক্রমণ থেকে শরীর ও শীরের প্রধান ইমিউন কোষকে রক্ষা করে।

ডায়নামাইটের আবিষ্কারক ও ব্যবসায়ী স্যার আলফ্রেড বার্নার্ড নোবেল ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এরপর প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। দুই বিশ্বযুদ্ধের সময়ে কয়েক বছর করে বিরতির পরে চিকিৎসাবিজ্ঞানে এবার পর্যন্ত মোট ১০৯ বার দেওয়া হয়েছে নোবেল পুরস্কার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *