চীনের হেনান প্রদেশে অগ্নিকাণ্ডে নিহত ১৮

চীনের হেনান প্রদেশে অগ্নিকাণ্ডে নিহত ১৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের হেনান প্রদেশে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (২৫ জুন) স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। পরে তা নিভিয়ে ফেলা হয় বলে ঝেচেং এলাকার স্থানীয় সরকারের ওয়েবসাইটের বিবৃতিতে দেয়া হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আহত ১৬ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *