পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের মাঝপাড়া জামে মসজিদের জমি জোরপূর্বক দখল করে ঘর নিমার্ণের অভিযোগ উঠেছে একই গ্রামের খাজের আলির ছেলে সামসুল (৫০) মৃত দিদার আলির ছেলে সুলতানের (৬০) বিরুদ্ধে। বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের ভবন নির্মান কাজ।
সোমবার (২৮মার্চ) জমির বিরোধ নিস্পতিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সদর ইউনিয়ন চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।
মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলিসহ গ্রামবাসীর স্বাক্ষরিত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মুক্তারপুর মাঝের পাড়া জামে মসজিদে ভবনের নির্মাণ কাজ শুরু হয়।
এরপর বিবাদিগন দাবি করে উক্ত মসজিদের মধ্যে তাদের কিছু জমি আছে। এরই মরধ্য সুলতান আলি জোরপূর্বক মসজিদের জমি দখল করে বসত ঘর নির্মান করেছে। ঘর নির্মানের সময় মসজিদ কমিটির পক্ষ থেকে জমি মাপজোপ করতে বলা হলে তাতে কোন কান দেয়নি সে।
এছাড়াও মসজিদের সামনের ফাঁকা জায়গায় দোকান ঘর নির্মাণের পায়তারা করছে সুলতান আলি। এই নিয়ে মসজিদ কমিটির সদস্যদের হুমকি ধমকিও দিয়ে আসছে। সমস্যা সমাধানের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


