চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চুয়াডাঙ্গার জীবননগরে এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে দর্শনা মাসুমা মহিলা মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ও দর্শনা থানাধীন কুন্দিপুর গ্রামের দোলাল উদ্দিনের মেয়ে আফসানা মিম দোলা (৯)।

দর্শনা মাসুমা মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি গোলাম কিবরিয়া বলেন, সবাই প্রতিদিনের রুটিন মাফিক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মেয়েটি ও তার খালাতো বোন একসাথে ঘুমায়। হঠাৎ ভোরের দিকে খবর পাই মেয়েটি অসুস্থ। তখনই মেয়েটিকে নিয়ে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোর্তজা আহসান বলেন, মেয়েটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মেয়েটির শরীরে কোনো আঘাত বা মারধরের চিহ্ন পাওয়া যায়নি।

পারিবারিক সুত্র জানায়, গত বুধবার তার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু ব্যস্ততার জন্য তাকে আনতে যাওয়া হয়নি। তবে আগে থেকে তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। বেশি কান্নাকাটি করলেই তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিত।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত মাদরাসাছাত্রীর পরিবার কোনো অভিযোগ করেনি। মেয়েটির মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *