ছাত্রদলের কর্মসূচি স্থগিত

ছাত্রদলের কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত রোববারের (১১ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসানের অনুরোধক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত না হওয়া পর্যন্ত এবং খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানার্থে ছাত্রদলের সকল নিজস্ব কর্মসূচি স্থগিত থাকবে বলেও জানানো হয়।

এছাড়া বিএনপির ঘোষিত সকল কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণ করার জন্য ছাত্রদলের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, পৌর ও কলেজ ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এ অনুরোধ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *