জমিয়ত শীতল মস্তিস্ক লালনের সংগঠন

জমিয়ত শীতল মস্তিস্ক লালনের সংগঠন

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামা শীতল মস্তিস্ক লালনের সংগঠক বলে মন্তব্য করেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামিয়া ইকরা বাংলাদেশের মুহাদ্দীস মাওলানা আব্দুর রহীম কাসিমী।

১৫ জুলাই রবিবার বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত জামিআ লুগাতুল আরাবিয়া মাদ্রাসা মিলনায়তনে তালীমী হালকা পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আব্দুর রহীম কাসিমী বলেন, একজন আলেম পূর্ণাঙ্গ আলেমে হওয়ার জন্যে আবশ্যক হলো শীতল মস্তিস্কের অধিকারী হওয়া। বাংলাদেশ জমিয়তুল উলামার সকল কর্মীদেরকে তিনি শীতল মস্তিস্কে জমিয়তের কাজ বেগবান করার আহ্বান জানান।

কাসিমী বলেন, বিভিন্ন বাতিল ফেরকা জনসাধারণের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে, কিন্তু জনসাধারণের ঈমান রক্ষা করার দায়িত্ব উলামায়ে কেরামদের। আমরা বাংলাদেশ জমিয়তুল উলামার ব্যানারে আমাদের এই দায়িত্ব পালন করছি। মূলত বাংলাদেশ জমিয়তুল উলামা খেদমতে খালকের একটি সংগঠক।

অনুষ্ঠানের বিশেষ অতিথী মাওলানা দেলওয়ার হুসাইন সাইফী বলেন, যদি তুমি কিছু করতে চাও, যদি তুমি কিছু পাইতে পাও, যদি তুমি সফল হতে চাও, তাহলে তোমাকে কষ্ট করতে হবে। কষ্টকে তোমার অভ্যাসে পরিণত করে নিতে হবে। বাংলাদেশ জমিয়তুল উলামা একটি নতুন সংগঠন, এটাকে প্রতিষ্ঠা করতে হলে কষ্ট করতে হবে। আর জমিয়ত যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে বাংলাদেশ মদীনার মত শান্তি শহরে পরিণত হয়ে যাবে। সুতরাং কষ্টকে কষ্ট মনে না করে জমিয়তের জন্যে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন।

মাওলানা তহুরুল হক জমিয়তের মহাসচিবের কাছে কারগুজারি বর্ণনা করে বলেন, সিলেটের বিভিন্ন জায়গায় আমরা তালীমী হালকা চালু করেছি আলহামদুলিল্লাহ।জমিয়তকে মানুষ সহজেই গ্রহণ করে নিচ্ছে, কারণ এটা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। আদর্শিক সমাজ গঠন ও মানব সেবার জন্যে কাজ করছে। দিন দিন সিলেট জেলায় বাংলাদেশ জমিয়তুল উলামার জনপ্রিয়তা বেড়েই চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামিআ লুগাতুল আরাবিয়া মাদ্রাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা শাহ আনওয়ার, মাওলানা নেসারসহ জমিয়তের সকল সদস্য ও কর্মীবৃন্দ।

___________________________________________/

তথ্য সংগ্রহ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *