পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাপান থেকে আসছে অ্যাস্ট্রাজেনেকা টিকার চতুর্থ ব্যাচের চালান। শনিবার (২১ আগস্ট) ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ৭ লাখ ৮০ হাজার টিকাসহ ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (২০ আগস্ট) জাপানে বাংলাদেশ দূতাবাস ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত ২৪ লাখ টিকা বাংলাদেশকে দিলো জাপান। দেশটি কোভ্যাক্সের মাধ্যমে ৩০ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
উড়োজাহাজে করে টিকার চালান ঢাকায় পাঠানোর সময় রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ টোকিও’র নারিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।


