জামালপুরে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

জামালপুরে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

পাথেয় রিপোর্ট : জামালপুরের মাদারগঞ্জে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) সকালে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, সহকারী কমিশনার জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।

কর্মশালায় টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নে ১৭টি বিষয়ের ওপর আলোচনা করা হয়। এই কর্মশালায় উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, পুরোহিত প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *