জামালপুরে শাহ জামাল হত্যা : ১ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

জামালপুরে শাহ জামাল হত্যা : ১ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

জামালপুরে শাহ জামাল হত্যা : ১ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: একজনের যাবজ্জীবন হলেও চার পেয়েছেন একেবারে খালাস। বিতণ্ডা ঘটেছিল সামান্য মুঠোফোন নিয়ে। জামালপুরে কিশোর শাহ জামালকে হত্যার ঘটনায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে চারজনকে খালাস দিয়ে একজনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট।

আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে রোববার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চ এ রায় ঘোষণা করেন ।

আদালতে রোববার আবেদনের পক্ষে ছিলেন এস এম শাহজাহান ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

তিনি জানান, আদালত পাঁচ আসামির মধ্যে চারজনকে খালাস দিয়ে একজনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, বয়স বিবেচনা এবং নিম্ন আদালতের মামলার প্রসিডিংসে কিছু অসঙ্গতি থাকায় আদালত এ রায় দেন।

এর আগে এ মামলায় ২০১৫ সালের ২০ জানুয়ারি পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার। তারা হলেন-জামালপুর সদরের কম্পপুর গ্রামের ফজলে রাব্বি শিশির, লিচুতলার সাদ্দাম, শেখের ভিটা এলাকার জাকির হোসেন, পিলখানা এলাকার মিরান ও সকাল বাজারের সেতু।

মোবাইল ফোন নিয়ে বাকবিতণ্ডার জেরে ২০১০ সালের ২৩ মার্চ রাতে জামালপুর সদরের সকাল বাজার এলাকায় রশিদপুর কওমি মাদরাসার দশম শ্রেণির ছাত্র শাহ জামাল স্বাধীনকে (১৫) খুন করে তার বন্ধুরা।

এ ঘটনায় স্বাধীনের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ওই পাঁচজনকে গ্রেফতার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *