পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জুমার নামাজে সিজদারত অবস্থায় মোমিন গাজী (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে তালা উপজেলার খেজুরবুনিয়া বাজারের জামে মসজিদ এ ঘটনা ঘটে।
মোমিন গাজী একই উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত ইব্রাহিম গাজীর ছেলে।
মোমিনের ভাইপো শাহাবুদ্দিন বিশ্বাস জানান, শুক্রবার (২৭ আগস্ট) তালার খেজুরবুনিয়া বাজারের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন মোমিন গাজী। সেখানে সিজদারত অবস্থায় তিনি মারা যান।
সাথে থাকা মুসল্লি বলেন, মোমিন ভাই আমার পাশে নামাজ পড়ছিলেন। জুমার ফরজ ২ রাকাত শেষে তিনি সিজদাহ থেকে আর ওঠেননি। তাকে কোনো নড়াচড়া করতে না দেখে গায়ে হাত দিয়ে বুঝতে পারি তিনি মারা গেছেন।


