জুয়া-মদ যুব সমাজের চরিত্র ধ্বংস করছে : চরমোনাই পীর

জুয়া-মদ যুব সমাজের চরিত্র ধ্বংস করছে : চরমোনাই পীর

পাথেয় রিপোর্ট : জুয়া-মদ যুব সমাজের চরিত্র ধ্বংস করছে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সরকার দলীয় লোকজন এখন ক্যাসিনো সংস্কৃৃতির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করছে। জুয়া, মদ ও হাউজির নামে যুব সমাজের চরিত্র ধ্বংস করা হচ্ছে। ক্যাসিনোগুলো বন্ধ এবং এর সাথে জড়িত চাঁদাবাজদের গ্রেফতার করলে দেশে টাকার পাহাড় হয়ে যাবে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে জুয়া, মাদক ও চাঁদাবাজি অনেকাংশে কমে যাবে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যোগে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে জেলা সভাপতি আলহাজ্ব খন্দকার সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সম্মেলনে জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দুর্নীতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকারের উদ্যোগ গ্রহণ ফলপ্রসূ হলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি বলেন, নীতি নৈতিকতাহীন নেতৃত্ব দিয়ে দেশের কল্যাণ সম্ভব নয়। তিনি বলেন, উলামায়ে কেরাম এগিয়ে এলে দেশ থেকে জুয়া, মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন চিরতের বন্ধ হবে। উলামায়ে কেরাম রাজনীতি থেকে দূরে সরে থাকার কারণে টাউট বাটদের হাতে নেতৃত্ব চলে গেছে। তিনি বলেন, চরিত্রহীন নেতানেত্রীদের আনুগত্য পরিহার করে ইসলাম বিজয়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *