জেএমবির শীর্ষ নেতা এমদাদুল হকের ৩ দিনের রিমান্ড

জেএমবির শীর্ষ নেতা এমদাদুল হকের ৩ দিনের রিমান্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন-জেএমবির শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এই আদেশ দেন।

এর আগে মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাকিল জোয়ার্দ্দার তাকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বসিলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে র‌্যাব এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেপ্তার করে।

জানা যায়, ময়মনসিংহের একটি কলেজ থেকে বিএ পাস করে প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেছিলেন এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার। র‌্যাব জানায়, গ্রেপ্তার এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার শীর্ষ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই ও সালাহউদ্দিন সালেহীনের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি জেএমবির শীর্ষ নেতাদের ময়মনসিংহে সফরকালে বিশেষ দায়িত্বে থাকতেন। বিশেষ করে নেতাদের গোপন আস্তানায় অবস্থান, মিটিং ও বয়ান আয়োজনে ভূমিকা রাখতেন।

গত ৪ সেপ্টেম্বর ময়মনসিংহে গ্রেপ্তার চার জঙ্গিসহ জেএমবির জুলহাসসহ ১০ সদস্য তার কাছ থেকে বায়াত গ্রহণ করেন। এই দশজনই বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *