জয়পুরহাটে ২৩ মাদকসেবী গ্রেপ্তার

জয়পুরহাটে ২৩ মাদকসেবী গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জয়পুরহাট র‌্যাব-৫ এর একটি অপারেশনাল দল পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে ২৩ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাতে র‌্যাবের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা স্কুল মাঠ এবং পূর্ব রামচন্দ্রপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাট ও দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে এসে পাঁচবিবির বাগজানা স্কুল মাঠ ও পূর্ব রামচন্দ্রপুর এলাকায় মাদক সেবন করত। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনরত অবস্থায় র‌্যাব তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে মাদকসহ বেশ কিছু মাদক সেবন সামগ্রীও র‌্যাব জব্দ করে।

আটককৃতরা জয়পুরহাটের পাঁচবিবি ও আক্কেলপুর এবং দিনাজপুরের হাকিমপুর থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *