পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোবারকগঞ্জ চিনিকল মসজিদের পেশ ইমাম হাফেজ জালাল উদ্দিন (৫০) নিহত হয়েছেন।
বুধবার (০৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ শহরের পুরনো হাট চাঁদনীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মৃত রাছেক মোল্লাহর ছেলে এবং তিনি পরিবার নিয়ে মোবারকগঞ্জ চিনিকল আবাসিক এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাফেজ জালাল উদ্দিন কালীগঞ্জ পুরনো হাট চাঁদনী এলাকায় কাঁচাবাজার করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
/এএ


