টানা বর্ষণে চট্টগ্রামে হাঁটুপানি

টানা বর্ষণে চট্টগ্রামে হাঁটুপানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টানা বর্ষণে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার (৩০ জুন) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে অধিকাংশ এলাকা হাঁটু সমান পানির নিচে তলিয়ে গেছে। তবে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বৃষ্টি কমায় পানি নামতে শুরু করেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তনচঙ্গা জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ১৯৫ মিলিমিটার বৃষ্টিতে নগরের চকবাজার, বাকলিয়া, হালিশহর, বাদুরতলা, আগ্রাবাদ এক্সেস রোড দুই নম্বর গেট, মুরাদপুর, আগ্রাবাদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। বৃষ্টিতে এসব এলাকার বেশ কিছু বাসাবাড়িতে পানি ঢুকেছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

দুই নম্বর ষোলশহর এলাকার দোকানদার আব্দুর রহিম বলেন, রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভোরের দিকে মুরাদপুর সড়ক হাঁটুপানিতে তলিয়ে যায়। সকালে বৃষ্টি কমে যাওয়ার পানি নেমে গেছে। তবে এদিন লকডাউন থাকায় সড়াকে তেমন ভোগান্তি সৃষ্টি হয়নি।

একই কথা জানিয়েছেন চকবাজার এলাকার বাসিন্দা আবু রায়হান। তিনি বলেন, অন্য সময়ের মতো বৃহস্পতিবার ভোরের দিকে চকবাজারের কিছু কিছু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। এ সময় বেশ কিছু নিচু বাসাবাড়িতে পানি উঠে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *