টানা ৪১ দিন জামাতের সাথে নামাজ পড়ে পুরস্কার পেল ৩৮ কিশোর

টানা ৪১ দিন জামাতের সাথে নামাজ পড়ে পুরস্কার পেল ৩৮ কিশোর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের টেকনাফে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ৩৮ জন কিশোর। পুরস্কার হিসেবে তাদের হাতে বাইসাইকেল তুলে দিয়েছেন সাবেক এমপি বদি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমা নামাজ শেষে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার জামে মসজিদে এই কিশোরদের সাইকেল দেওয়া হয়।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এমন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করেন সাবেক এমপি বদি। তার নেওয়া এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ঘোষণার পর এলাকায় ব্যাপক সাড়া পড়ে। আগ্রহী অনেক শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। তবে শেষ পর্যন্ত টানা ৪১ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হয় ৩৮ কিশোর।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সরোয়ার আলম জানান, এমপি বদির উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এমন আয়োজন দেশের সব মসজিদেই হওয়া উচিত। তাহলে মসজিদগুলো মুসল্লিতে ভরা থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *