টিকা মজুত রয়েছে এক লাখ ৩৯ হাজার

টিকা মজুত রয়েছে এক লাখ ৩৯ হাজার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে মোট এক কোটি ৬০ হাজার ৮৭১ ডোজ। বর্তমানে টিকা মজুত আছে মাত্র এক লাখ ৩৯ হাজার ১২৯ ডোজ।

এক কোটি ৬০ হাজার ৮৭১ ডোজের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৪০ হাজার ৮৫৬ জন।

বৃহস্পতিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন, আর নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন।

দ্বিতীয় ডোজ নেওয়া ৪২ লাখ ৪০ হাজার ৮৫৬ জনের মধ্যে পুরুষ ২৭ লাখ ৮ হাজার ৯৬২ জন, আর নারী ১৫ লাখ ৩১ হাজার ৮৯৪ জন।

বৃহস্পতিবার (১০ জুন) বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *