ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রংপুর সিটি করপোরেশন এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ দুপুর ১টায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান।

নিহতদের মধ্যে অটোচালক রাজা মিয়ার পরিচয় শুধু নিশ্চিত হয়েছে পুলিশ। তার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী এলাকায়। অন্যদের নাম-পরিচয় না জানা গেলেও আহতদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, একজনের চিকিৎসার জন্য দেবীচৌধুরানী থেকে একটি অটোরিকশা করে আটজন রংপুর শহরের দিকে আসছিলেন। পথে অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *