ট্রাম্পের ব্যাঙ্গাত্মক কার্টুন এঁকে চাকরি হারালেন কানাডিয়ান কার্টুনিস্ট

ট্রাম্পের ব্যাঙ্গাত্মক কার্টুন এঁকে চাকরি হারালেন কানাডিয়ান কার্টুনিস্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকার কারণে চাকরি হারালেন কানাডার ফ্রিল্যান্স কার্টুনিস্ট মাইকেল ডি অ্যাডা।

অভিবাসন প্রত্যাশী মেক্সিকোর বাবা ও মেয়ের মরদেহের পাশে ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার কার্টুন আঁকেন ডি অ্যাডা। ওই কার্টুনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী নিহত বাবা মেয়ের নিথর দেহ উপুড় হয়ে নদীর তীরে পানির মধ্যে পড়ে আছে।

আর পাশ দিয়ে গলফ খেলতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্টুনের ক্যাপশনে লেখা আছে- ‘আমি যদি খেলি তোমরা কি কিছু মনে করবে?’ এই কার্টুনটি মাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এবিষয়ে মাইকেল ডি অ্যাডা জানান, দক্ষিণ-পূর্ব কানাডার রাজ্যগুলোর প্রধান দৈনিক পত্রিকাগুলোতে তিনি নিয়মিত কার্টুন আঁকতেন। কিন্তু ট্রাম্পের কার্টুন আঁকার পর থেকে তার কোনো কার্টুন আর দৈনিকগুলোতে ছাপা হচ্ছে না।
তিনি আরো বলেন, কার্টুনের মানের উচ্চ ও নিম্নতা রয়েছে। আজকে আমি সব পত্রিকা থেকেই বিদায় নিতে বাধ্য হলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *