পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিনাজপুরের বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে পঞ্চগড়গামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র মোহন্ত।
বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহত তিন জনের মধ্যে হাফিজুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খাগড়াবন (মাধপাড়া) গ্রামের হালিম শাহের ছেলে। অপর ২ জনের পরিচয় এখনও জানা যায়নি।
হিলি জিআরপি পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি হিলি অতিক্রম করে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটের কাছাকাছি এলে বিরামপুর থেকে আসা একটি মাইক্রোবাস রেলগেটের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি ১০ গজ দূরে ছিটকে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
রেলক্রসিংয়ের গেটম্যান সাইফুজ্জামান বলেন, “ট্রেন আসছে জানার পর আমি গেট ফেলে দেই। কিন্তু প্রাইভেটকারটি গেটের অন্য পাশ দিয়ে ভেতরে ঢুকে যায়।”


