পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সোমবার (১০ ফেব্রুয়ারি)) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে আরো ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম কবির এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ।
এসময় নেতৃবৃন্দ ডিএমপি কমিশনারকে বলেন, আপনার দায়িত্বগ্রহণ ও ডিএমপির ৪৫ বছর অতিক্রম করার মুহুর্তে পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহা সমাগত। এসময়কে জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করা ক্ষুদ্র আয়ের মানুষের ক্ষুদ্র ব্যবসা করতে যাতে কোন বিরুপ প্রভাব পড়ে সংকটে পড়তে না হয় সেদিকে দৃষ্টি রাখতে অনুরোধ করা হয়।
নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে ডিএমপি কমিশনার তাদের গৃহীত পরিকল্পনার কথা উল্লেখ করেন।
জনগণের মৌলিক ও মানবাধিকার রক্ষায় আইনী সুরক্ষায় ডিএমপি কমিশনারের গৃহীত উদ্যোগ ও আশা জাগানিয়া অতীতের বক্তব্যের জন্য ধন্যবাদ জানানো হয়।


