ডিপজলকে রিং পরানো হলো

ডিপজলকে রিং পরানো হলো

কালারস রিপোর্ট ● চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টের রক্তনালিতে রিং পরানো হয়েছে। এখানে ব্লক পাওয়া গেছে। সোমবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর করোনারি স্ট্যান্টিং করা হয়। এর আগে ডিপজলের হার্টের এনজিওগ্রাম করা হয়। তিনি এখন ভালো আছেন। তাঁকে আগামী দেড় মাস চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। মঙ্গলবার সকালে তাঁর মেয়ে অলিজা মনোয়ারের বরাত দিয়ে ডিপজলের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর এই তথ্য জানান। ডিপজল এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত সপ্তাহের মঙ্গলবার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হন ডিপজল। তাঁকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তাঁর স্ত্রী জবা ও মেয়ে অলিজা মনোয়ার।

চলচ%

Related Articles