ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৬ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৩১০ জন মারা গেছেন।

আজ শনিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষার লিখিত অংশ নিজস্ব ক্যাম্পাসে নেওয়ার চিন্তা ঢাবিরভর্তি পরীক্ষার লিখিত অংশ নিজস্ব ক্যাম্পাসে নেওয়ার চিন্তা ঢাবির
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৫২ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯১ জন।

 

Related Articles