ডেনমার্কে মুসলিম বাইকারদের ইহুদি কবরস্থান পাহারা

ডেনমার্কে মুসলিম বাইকারদের ইহুদি কবরস্থান পাহারা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইহুদি ও মুসলিম বাইকাররা একসঙ্গে একটি ইহুদি কবরস্থান পাহারা দিয়েছে। উগ্র ডানপন্থীদের সম্ভাব্য হামলা থেকে করবস্থান রক্ষার জন্য তারা পাহারা দেয়।

মোটরসাইকেল ক্লাব মুজু এবং কোপেনহেগেনের ভেস্ট্রে কির্কিগার্ডের ইহুদি বিভাগ যৌথভাবে এই পাহারায় অংশগ্রহণ করে।

সোমবার ছিল নাৎসি অনুমোদিত ‘রিকস্পোগ্রোমনাচট’-এর ৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ গ্রুপটি জার্মানি ও অস্ট্রিয়ার ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে ক্ষতিসাধন করে।

২০১৯ সালে প্রতিষ্ঠাবার্ষিকীর সময় ৮০টির বেশি ইহুদি কবর ভাঙচুর করা হয়। মুজুর কো-চেয়ারম্যান ডান বলেন, ‘আমরা একটা কুসংস্কার দূর করার চেষ্টা করছি। মানুষ ভাবে মুসলিম ও ইহুদিরা একত্রে কঠিন সময় পার করে।’

তিনি আরো বলেন, ‘ড্যানিশ মুসলিমরা ঘুরে ঘুরে এমন ক্ষেত্রে সহানুভূতি প্রকাশ করছে এবং ভাঙচুর রোধ করার চেষ্টা করছে, বিষয়টি দুর্দান্ত।’

সূত্র : আলগেমাইনার ডটকম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *