ড্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার

ড্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার মিরপুর-২ নম্বর সেকশনর রাস্তায় একটি পরিত্যক্ত ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৩-২৪ বছর হবে। গলায় দাগের চিহ্ন দেখা গেছে। ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে লাশে পচন ধরেছে। মনে হচ্ছে খুনিরা অন্য কোথাও হত্যা করে ড্রামে ভরে এই জায়গায় রেখে গেছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে মিরপুর ২ নম্বর সেকশনের লাভ রোডে একটি নীল রঙের বড় ড্রাম পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করে।

পরিদর্শক রফিকুল বলেন, ওই যুবকের পরনে জিনস আর ছাই রঙের টি শার্ট ছিল। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *