ঢাকায় এসেছে সিনোফার্মের প্রায় আরও ১৮ লাখ টিকা

ঢাকায় এসেছে সিনোফার্মের প্রায় আরও ১৮ লাখ টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা টিকা উৎপাদনকারী চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের প্রায় আরও ১৮ লাখ টিকা আজ বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকায় এসেছে।

এর আগে, ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে ১.৭৭ মিলিয়ন ডোজ টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বেইজিং বিমানবন্দর ছেড়েছে। এটি কাতারের দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে।

এর আগে সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবমিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *