নিজস্ব প্রতিবেদক ● বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে গাড়ী বহরের সাথে আসার পথে ঢাকা মহনগর (উত্তর) সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেনকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার রাতে রমনা থানার ওসি মাঈনুল ইসলাম বলেন, পুলিশের সঙ্গে মারামারির ঘটনায় আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিষয়টি গোপন করেছেন।
এদিকে, আক্তার হোসেনকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার এক সংবাদ সম্মেলনে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।


