তনুর পরিবারকে ঢাকায় ডেকেছে সিআইডি

তনুর পরিবারকে ঢাকায় ডেকেছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক : সোহাগী জাহান তনু হত্যাকা-ের ২০ মাস পূর্ণ হলেও এখনো অধরাই রয়ে গেছে ঘাতকেরা। মেয়ে হত্যার বিচার হবে কি হবে না তা নিয়ে সংশয়ে আছে তনুর পরিবার। এসবের মধ্যেই বুধবার ঢাকাস্থ সিআইডি কার্যালয়ে তনুর বাবা-মাসহ পরিবারের ৫ সদস্যকে যাওয়ার জন্য সোমবার চিঠি দিয়েছে সিআইডি। সোমবার রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তনুর মা আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম বলেন, আর আমাদের কতো জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। আসামিদের আইনের আওতায় না এনে বারবার আমাদের জিজ্ঞসাবাদের নামে হয়রানি করা হচ্ছে। তবুও মেয়ে হত্যার বিচারের আশায় আমরা সব ধরনের সহযোগিতা করবো। আমরা ঢাকায় যাবো। আমি শুরুতে যাদের নাম বলেছি, বার বার এক কথাই বলে আসছি।

যাদেরকে ধরতে বলেছি, তাদের ধরলেই সব কিছু খোলাসা হয়ে যাবে। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ জানান, ‘তনু হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে সিআইডি কাজ করে যাচ্ছ।’ তবে তনুর পরিবারের ঢাকায় যাওয়ার বিষয়ে তিনি মন্তব্য করতে রাজী হননি। গত বছরের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *