তাওয়াফ পর্ব শেষ করে মিনায় হাজিরা

তাওয়াফ পর্ব শেষ করে মিনায় হাজিরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের মক্কায় চলছে পবিত্র হজের আনুষ্ঠিকতা। এরই মধ্যে শেষ হয়েছে সাফা-মারওয়া পাহাড়ে হাঁটা ও তাওয়াফ পর্ব। এখন মিনার উদ্দেশে রওয়ানা দেয়া পালা হাজযাত্রীদের। রোববার (১৮ জুলাই) মিনায় যাবেন হাজিরা। করোনা মহামারির কারণে হাজিদের নিতে ব্যবস্থা করা হয়েছে ৩ হাজার বাসের। প্রতিটি বাসে বহন করা হবে ২০ জন হাজিকে।

মিনায় রোববার (১৮ জুলাই) রাত কাটিয়ে সোমবারের (১৯ জুলাই) লক্ষ্য আরাফাতের ময়দান। সোমবার (১৯ জুলাই) ফজরের নামাজের পর হাজিরা রওয়ানা হবেন ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে। সেখানে অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত।

আরাফার দিন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন, কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে এটি। এরপর রয়েছে কোরবানি পর্ব। পরদিন মঙ্গলবার (২০ জুলাই) অর্থাৎ ২০ জুলাই পশু কোরবানি দেবেন হাজিরা।

হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আবদেলফাত্তাহ বিন সুলাইমান মাসাত জানান, এরই মধ্যে ৪৬ হাজার হাজি মিনায় পৌঁছেছে। এ বছর মোট হজযাত্রীদের মধ্যে ৪০ শতাং নারী রয়েছে।

চলতি বছর সৌদি আরব নিজের দেশের মাত্র ৬০ হাজার নাগরিককে হজ পালনের অনুমতি দিয়েছে। গতবারও বিধি-নিষেধের মধ্যেই হজ পালনের সুযোগ দেয়া হয়েছিল। ফলে যে পাঁচদিন হজের আনুষ্ঠানিকতা ছিল তার মধ্যে কারও দেহে করোনা সংক্রমণ ঘটেনি। গত বছরের এই সফলতার কারণে এবারও সীমাবদ্ধতার মধ্যেই হজ পালনের নির্দেশ দেয়া হয়েছে।

এবারও বিভিন্ন দেশের হজযাত্রীদের হজ পালনের অনুমতি দেয়নি সৌদি আরব। তবে এ বছর লটারির মাধ্যমেই সৌদি আরব তাদের নাগরিকদের মধ্য থেকে হজযাত্রী নির্বাচন করেছে।

রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এবারের হজ চলবে আগামী পাঁচদিন পর্যন্ত।

সূত্র: আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *